দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার ব্যর্থতার প্রমান দিয়েছে, ব্যর্থতার দায় নিয়ে এই সরকার বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট ছাড়া কিছুই জানে না। সর্বক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। তারা বন্যায় দুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যর্থ, ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে তাদের কোন লক্ষন দেখছি না।
রোববার (১২ জুন) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জালালাবাদ এ্যাসোসিয়েশন ইতালি মিলান শাখার উপদেষ্ঠা এজিএম জয়নালের সহযোগীতায় বন্যার্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ তুলে দেন বিএনপি নেতারা।
ত্রাণ বিতরণ পূর্ব সভায় সভাপতিত্ব করেন বারঠাকুরী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সরকার বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাদণ্ড দিয়েছে। তিনি খুবই অসুস্থ। এরপরও নেত্রীকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না। দেশনেত্রীর কিছু হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাবুর পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, স্বৈরাচার এরশাদকেও হার মানিয়েছে আওয়ামী লীগ সরকার। নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে খালেদা জিয়াকে বানোয়াট মামলায় সাজা দিয়েছে। তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকেও পলাতক ঘোষনা করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ জিয়া পরিবারকে ভয় পায়। কারণ এদেশের জনগণ জিয়া পরিবারের সঙ্গে আছে। ইনশাআল্লাহ তারেক রহমান একদিন বীরের বেশে প্রিয় জন্মভূমিতে ফিরবেন, এমন আশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম, সাবেক আহবায়ক অ্যাডভোকেট কাওছার রশীদ বাহার, জাহাঙ্গীর শাহ হেলাল, জেলা বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, রফিকুল ইসলাম শাহপরান ও আহাদ চৌধুরী শামীম।
সভায় অনলাইনে সংযুক্ত হয়ে জকিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জালালাবাদ এ্যাসোসিয়েশন ইতালি মিলান শাখার উপদেষ্ঠা এজিএম জয়নাল বলেন, সরকার যদি বন্যার্তদের পাশে দাঁড়াতো, তাহলে দুর্গত মানুষদের ভোগান্তি কম হতো। জনগণের প্রতি যে সরকারের দায়বদ্ধতা নেই, তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুস শহীদ মাসুক, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, কবির আহমদ মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাসুক আহমদ, আহমদ সুলেমান চেয়ারম্যান, আব্দুস সাবুর, আজিজুর রহমান, আব্দুস সালিক মানিক, নিজামুল হক চৌধুরী, আবুল হোসেন, রুহেল আহমদ, জয়নুল হক, সামসুল ইসলাম লেইস, তারেকুল ইসলাম, রাসেদুল ইসলাম প্রমূখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



