বৃষ্টি উপেক্ষা করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার প্রেক্ষিতে তারা রাষ্ট্রীয়ভাবে নিন্দার দাবি জানান।
রোববার (১২ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলে মিলিত হন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক পদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে মিলিত হন। এসময় তারা রাসূলে সা. এর সম্মানে সমস্বরে “তলাআল বাদরু আলাইনা” গেয়ে উঠেন।
মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির আল্লাহু আকবার, ফিদাকা নাফসী ইয়া রাসূলাল্লাহ, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান, নুপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে, জিন্দালের দুই গালে জুতা মারো তালে তালে, আমার নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, সবাই মিলাই হাতে হাত আমরা সবাই রাসুলের উম্মাত, রাসুলের সম্মানে জীবন দিব ময়দানে, মুসলমানের একশন ডায়রেক্ট একশন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নৃবিজ্ঞান বিভাগের ইয়াহইয়া আহমদের সঞ্চালনায় ও অর্থনীতি বিভাগের হাফেজ খাইরুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের আসাদুল্লাহ আল গালিব, সমাজবিজ্ঞান বিভাগের সৈয়দ আল আমিন, সমাজকর্ম বিভাগের তানিম খন্দকার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তাকরীমুল হাসান, বাংলা বিভাগের হাবিবুর রহমান মাসরুর, শাহপরাণ হলের মোয়াজ্জিন হাফেজ মাও নুর উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেম নৃবিজ্ঞান বিভাগের হাফেজ জুবেল আহমদ।
সমাবেশে শিক্ষার্থীরা ৫টি দাবি জানান। সেগুলো হলো:
১. বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নাভিন জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.) ও উম্মুল মু’মিনিন হযরত আয়িশা (রা.) এর প্রতি কটূক্তির প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।
২. ভারতসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলমানদের উপর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধে সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে।
৩. শাবিপ্রবির কোনো শিক্ষার্থী ভবিষ্যতে অনলাইন বা অফলাইনে রাসূল সা. এর ব্যাপারে বেয়াদবি বা কটূক্তি করলে তাকে তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এক্ষেত্রে কোনো বিলম্ব মেনে নেওয়া হবেনা।
৪. মহানবী সা. ও অন্যান্য সকল নবী রাসূলের কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদন্ড প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৫. শাবিপ্রবিতে ইসলামবিরোধী যে কোনো কাজের ব্যাপারে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং তা প্রতিরোধ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিজেপি’র মুখপাত্র রাসুলুল্লাহ (সা.) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যে করেছে। ইসলামকে কটাক্ষ করা ও নবীকে অবমাননা করা এটা কখনোই আমরা মুসলমানরা মেনো নেবো না। যেখানেই নবীকে অবমাননা করা হবে তৌহিদি জনতা সেখানেই আন্দোলন করবে।
এছাড়াও শিক্ষার্থীরা সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান করে বলেন ১. ভারতীয় পোষাক ও প্রসাধনী সামগ্রী বয়কট করুন ২. ভারতীয় চলচিত্র, গান,সিরিয়াল, টিভি চ্যানেল বয়কট করুন ৩. আইপিএলসহ ভারতীয় সকল খেলা দেখা বন্ধ করুন ৪. ব্যাপকভাবে সীরাত চর্চা অব্যাহত রাখুন ৫.নবীজি সা. এর সুন্নাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করুন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



