মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগুন লেগে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী কাঁঠালকান্দি গ্রামের এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টায় দোকান দুটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে কমলগঞ্জস্থ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূর্বে আগুনে মনাফ আলীর মোদি দোকান ও ডা.কনক ভট্রাচার্যের ঔষধের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



