ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক সেখানে উপস্থিত থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী।
শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এটি ছিল খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান। তবে এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন জায়েদ খান।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা মৌসুমিকে বিরক্ত করছেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিয়ে বিরক্ত ওমর সানি। তাই ডিপজলের ছেলের বিয়েতে এসেই জায়েদ খানকে খোঁজেন ওমর সানি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, “আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করতে তোরে (জায়েদ খান) না নিষেধ করছি। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।”
এরপরই জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করেন। জোরে জোরে চিৎকার করে বলেন, “গুলি করে দেব।” ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, “গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।”
খন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা থেকে দাঁড়িয়ে যান। এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। সাড়ে নয়টার দিকে ঘটনা ঘটেছে। ওমর সানী বের হওয়ার আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



