বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯জুন) সন্ধ্যায় রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও পি কে আবদুল্লাহ এবং সারওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. আবির চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী যুবলীগ বাহরাইনের সভাপতি মুজিবুর রহমান, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের সভাপতি সমীর মিয়া, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি ও আওয়ামী লীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সেলিম দৌড়ি, আওয়ামী লীগ বাহরাইনে শাখার সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ সিয়াম শাহ, সিনিয়র সহ সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল করিম।
সভায় মোহাম্মদ শাহজালাল কে সভাপতি ও আব্দুল কাদের মজুমদারকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের পরিচিতি তুলে ধরা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইনের সভাপতি নজির আহমদ, বঙ্গবন্ধু পরিষদ বাহরাইনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক স্বপন মজুমদার, সাইফুল ইসলাম, নোমান সিদ্দিকী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



