মৌলভীবাজারের কুলাউড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় নিপার আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নিপার কাদিপুর ইউনিয়নের মকবুল আলীর ছেলে।
বৃহস্পতিবার উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত নিপার। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা ঘরের বাইরে গেলে ওঁৎ পেতে থাকা নিপার ঘরের ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর চিৎকারে তার মা-বাবা এগিয়ে এলে নিপার পালিয়ে যায়।
ঘটনার পর ধর্ষিতা মাদ্রাসাছাত্রীকে দ্রুত উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানা পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে কাদিপুরে অভিযান চালিয়ে ধর্ষক নিপারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



