দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে এই সরকার পালাবার রাস্তাও খোঁজে পাবে না বলে মন্তব্য করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর শারিরিক অবস্থা খুবই খারাপ। গতকাল গভীর রাতে শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তবুও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিতে আওয়ামী লীগ সরকার বাঁধা দিচ্ছে। তাঁকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছেনা সরকার।
শনিবার (১১ জুন) বিক্ষোভ মিছিল পরবর্তী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিনে বিকেলে তেল-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবীতে সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে মিছিল বের করা হয়।
তিনি বলেন, বন্যা কবলিত সিলেটের বন্যার্তদের পুনর্বাসনের জন্য আমরা দাবী জানিয়ে ছিলাম। নিম্নবৃত্ত ও মধ্যবৃত্ত যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদেরকে অন্তত ৬ মাস খাদ্য সহায়তা দেওয়ার দাবী জানিয়েছি। কিন্তু বন্যার্তদের দিকে তাদের দৃষ্টি নেই।

তিনি আরো বলেন, গত বাজেটের মত এবারো তারা বিশাল ঘাটতি নিয়ে বাজেট প্রণয়ন করেছেন। যাতে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা ঘাটতি রয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ প্রাচার হচ্ছে। পদ্মাসেতু নির্মাণে অর্থ ব্যয়ের লুটপাটে বাংলাদেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। আগামী ৬ মাসে দেশের রিজার্ভ শূণ্য হয়ে যাবে। এখন বাংলাদেশের অনেক ব্যাংকের এলসি বিদেশে গ্রহণ করছে না। এর কারন হচ্ছে বিদেশীরা জানে, এদেশের ব্যংকিং ব্যবস্থা যেভাবে লুটপাট হয়েছে, অচিরেই শ্রীলংকার মত অবস্থা হবে।
আগামী বছর থেকে চায়না এবং রাশিয়ার ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশ সর্বস্ব হারাবে এবং এর জন্য লুটেরা সরকার দায়ি হচ্ছে মন্তব্য করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এই লুটপাটের ঘাটতি পুরণ করতে গিয়েই নিশিরাতের সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। বিএনপি জনগণের ভালোবাসার দল, তাই তারা জনগণের কথা বলে। এজন্যই জনগণের এই সমস্যার কথা নিয়েই আমরা আন্দোলন করছি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আমরা মিছিল করছিনা, দেশের মানুষের জন্য মিছিল করছি।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় আপোষহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হক।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এরমান আহমদ চৌধুরী বলেন, সারা বাংলাদেশের মানুষ আজ দিশেহারা। আওয়ামী লীগ সরকার তেলের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়িয়েছে বার বার। এই সরকার দেশের জনগের স্বার্থ বিরোধী সরকার। তাই তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নাই। তারা আড়াই লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে লুটপাটের বাজের ঘোষনা করেছে। এই টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করবে। দেশের জনগন এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে, তাই সরকারের পতন হবে-ইনশাআল্লাহ।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আশিক উদ্দিন, চাকসু’র সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা ইসতিয়াক সিদ্দিক, ছিদ্দিকুর রহমান পাপলু, হাসান পাঠওয়ারী রিপন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



