আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে, শুধুমাত্র দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই খালেদা জিয়া যদি আরো কিছু চান, তাহলে তা আদালতে জানাতে হবে। আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন।
পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করছে। মাঝেমধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। যেখানে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে। এমন ঘটনা দুঃখজনক।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



