সমতাসূচক গোলের পর উচ্ছ্বাস জামালদের। যদিও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
র্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ উপরে থাকা তুর্কমেনিস্তানের সঙ্গে লড়াই করে হারলো বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা পরাজিত হয়েছে ২-১ গোলে।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের হয়ে গোল করেন আলতিমিরাত আনাদুরদেব। তবে পাঁচ মিনিট বাদেই ওই গোল শোধ করে বাংলাদেশ।
বিশ্বনাথের লম্বা থ্রো-ইন বক্সের ভেতরে পেয়ে হেড নেন রাকিব। প্রতিপক্ষের গোলরক্ষক হাত দিয়ে বল ঠেকিয়ে দিলেও তা বক্সের ভেতরেই ছিল। লাফিয়ে ওঠে হেডে গোল করেন ইব্রাহিম।
প্রথমার্ধে ১৩৪ নম্বরে থাকা তুর্কমেনিস্তানের চেয়ে ভালো ফুটবল উপহার দেয় ১৮৮ নম্বরে থাকা বাংলাদেশ। ড্র করলেও এটি হতো হাভিয়ের কাবরেরার শিষ্যদের জন্য দারুণ সাফল্য। কিন্তু ৭৭তম মিনিটে আরসলানমিরাত আমানবের গোলে এক পয়েন্টের আশাও শেষ হয়ে যায়।
টানা দুই হারে ‘ই’ গ্রুপে চার দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



