ছেলে সাহেদ মুহিতসহ করোনা আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।
গত রোববার (২৫ জুলাই) তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে। একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন যাবত তিনি শারীরিক ভাবে অসুস্থতাবোধ করায় পরিক্ষা করালে করোনা পজিটিভ আসে।
এ এম এ মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শমতে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তিনির শারীরিক অবস্থা এ পর্যন্ত মোটামোটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্হতার জন্য সিলেটসহ দেশ বিদেশের সকলের কাছে দোওয়া কামনা করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



