মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নীকাণ্ডের সূচনা হয়েছে। ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ছেড়ে আসার পর শমসেরনগরের বিমানঘাঁটি এলাকায় শনিবার দুপুর ১টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেনে আগুনের ঘটনায় সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে জানিয়ে শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



