সিলেটে র্যাবের পৃথক অভিযানে ৩০ বোতল ফেনসিডিল, ১৮৮ বোতল বিদেশী মদ এবং ২২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল ৯ জুন সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. আব্দুল করিম (৩৫) ও আকতার মিয়াকে (৪৮) গ্রেপ্তার করে।
দিনের অপর আরেকটি অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকা থেকে ১৮৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
একই দিনে শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক চয়ন জরা (১৯) ও সুমন তাতীকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



