সিলেটের বৃহত্তম খেলার মাঠ “বাঘা হাতালী মাঠের নাম ‘ডাকাতি’র প্রতিবাদে স্বাস্থ্যবিধি মেনে মাথায় লাল নিশান বেধেঁ বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। বাঁচাও হাতালী ও হাতালী সংরক্ষণ কমিটি বাঘা’র আয়োজনে হাতালী মাঠে এই প্রতিবাদী এই কর্মসূচি পালিত হয়।
সোমবার (২৬ জুলাই) বিকেলে আব্দুল আলিম শাহর উপস্থাপনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব রফিক উদ্দিন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সিলেট জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধিন হাতালী খেলার মাঠ চলমান জরিপে গোলাম মোস্তফা চৌধুরী খেলার মাঠে রুপান্তর করায় তীব্র নিন্দা জানান। ভূমি জরিপ কর্মকর্তাদের সাথে অবৈধ যোগাসাজসে মাঠটির নাম ডাকাতির বিভাগীয় তদন্ত দাবি করেন তারা।
হাতালী মাঠের নাম ডাকাতির ঘটনায় জড়িতদের এলাকার কৃসন্তান আখ্যায়িত করে বাঘাবাসি বলেন, হাতালী মাঠ রক্ষায় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত রয়েছেন। ভূমিদস্যুদের কবল থেকে মাঠটি ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

হাতালী মাঠের নাম ডাকাতির ঘটনায় গোলাম মোস্তফা চৌধুরীর পরিবারকে সামাজিকভাবে বয়কটের ঘোষনাও দেন বক্তারা। ৭ দশমিক ৬০ একর ভূমির হাতালী মাঠ সংরক্ষণে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সিলেট জেলা প্রশাসকের নামাধিন রাখতে এলাকাবাসী সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে মাথায় লাল নিশান বেঁধে স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ সমাবেশ করেন।
বক্তারা আরো বলেন, জীবন থাকতে এই মাঠের নাম কারো ব্যক্তি নামে হতে পারে না। হাতালী নামেই শতবছর থেকে স্বীকৃত এই খেলার মাঠ। এই মাঠ ভূমি দস্যুদের হাত থেকে মুক্ত করতে লাগাতার আন্দোলন চলবে বলেও জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন হেকিম উদ্দিন, রফিক মিয়া, জুবের আহমদ, হেলাল আহমদ, নানু মিয়া, নুনু মিয়া, আব্দুর রহমান, মাজেদুর রহমান শাহ, বাচ্ছু মিয়া, তাওহীদুর রহমান শাহ, হাসান আহমদ, রাজু আহমদ, এমরান আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, হাতালী মাঠের নাম ডাকাতির প্রতিরোধ আইনি প্রতিকার চেয়ে সিলেট বিভাগীয় ভূমি অফিসে রেকর্ড সংশোধনের আবেদন করেছেন এলাকাবাসী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



