সিলেট মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম ৪র্থ বারের মত মদন মোহন কলেজে শিক্ষক পর্ষদ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৯ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় নির্বাচন কমিশনার এবং কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বনী অর্জ্জুন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
গত ৭ জুন মঙ্গলবার শিক্ষক পর্ষদ নির্বাচনে লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম ৫৪টি ভোটের মধ্যে সর্বাধিক ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রভাষক বিপ্লব রায় পেয়েছেন ১৯ ভোট। লে. মোঃ মনিরুল ইসলাম এর আগে তিন বার দক্ষতার সাথে শিক্ষক পর্ষদ সম্পাকদের দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনসিসির একজন বিএনসিসিও হিসাবে সমাজের কল্যাণে কাজ করছেন। করোনাকালিন সময়ে খাদ্য, বস্ত্র ও মাস্ক বিতরণ, হাত ধোঁয়া কর্মসূচী বছর ব্যাপী অংশ গ্রহন করেন। তিনি কর্মতৎপরতার কারণে ২০২২ শিক্ষা সপ্তাহে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সিলেটের মদন মোহন কলেজে লে. মোঃ মনিরুল ইসলাম প্রভাষক পদে যোগদানের পর ২০০৪ সালে বিএনসিসিতে যোগদান করেন। তিনি ২০০৮ সালে সেকেন্ড লেফট্যানেন্ট এবং ২০১১ সালে লেফট্যানেন্ট পদে পদোন্নতি লাভ করেন।
লে. মোঃ মনিরুল ইসলাম ৪র্থ বারের মত মদন মোহন কলেজে শিক্ষক পর্ষদ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ও ভোটাদের প্রতি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



