সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক রোটারিয়ান পিপি মাসুদ আহমদ চৌধুরী মাকুম আর নেই।
বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরের দিকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি………..রাজিউন)।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ঘিলাছড়া ইউনিয়নের কৃতিসন্তান মাসুদ আহমদ চৌধুরী নগরের পীরমহল্লায় একটি মাদ্রাসায় এতিম শিশুদের খাদ্য বিতরণকালে হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষনিক তাঁকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায়
উল্লেখ্য জনাব মাসুদ আহমেদ চৌধুরী মাকুম ভাই লন্ডন বারা অফ বারকিং এন্ড ডেগেনহাম’র নবনির্বাচিত মেয়র ফারুক চৌধুরী (Faruk Choudhury)। সিলেটের ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়ার আশিঘর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান তিনি।
সিলেট চেম্বারের শোক: সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বেঙ্গল স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী মাসুদ আহমদ চৌধুরী মৃত্যুতে শোক জানিয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সিলেট চেম্বারের সভাপতি মন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন মহান আল্লাহ্ তাআলা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



