শাবিপ্রবি প্রতিনিধি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের ২০১২-১৩ সেশনের সাবেক শিক্ষার্থী সুচিত্র গোপ ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের সাবেক শিক্ষার্থী শুভ্র গোপের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার (৯জুন) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি পান্না চন্দ্র শীল, সাবেক সাধারণ সম্পাক দীপ্ত রায়, বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু দাশ, ইংরেজি বিভাগের প্রণয় দাশ, কিশোরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন সাধারণ সসম্পাদক তানিম খন্দকার, তাহিরপুর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনিক তালুকদার , মানিকগঞ্জ জেলা সম্প্রতির সভাপতি বিকাশ সরকারসহ অন্যান্যরা। বক্তারা বলেন, নবীগঞ্জ উপজেলার ১১নং গজাইনপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল এবং তার সহযোগী কর্তৃক শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী সুচিত্র গোপ ও শুভ্র গোপের পরিবারের সম্পত্তি দখলের অপচেষ্টা ও হামলার সাথে জড়িতদের গ্রেফতার এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের প্রত্যাহার করতে হবে। মুক্তিযোদ্ধার পরিবারের সাথে স্থানীয় চেয়ারম্যানের এমন আচরণ অমানবিক। আমরা আমাদের অবস্থান থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



