চলতি প্রজন্মের চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। আজই (৮ জুন) হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত এই অভিনেত্রী। তার সঙ্গে যাচ্ছেন পরিবারের সদস্যরা।
সালওয়া বলেন, আল্লাহর রহমতে মা-বাবার সঙ্গে আমি পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহপাক যেন আমার সব ভালো চাওয়া এবং প্রার্থনা কবুল করেন। হজ থেকে ফিরে অভিনয়ে নিয়মিত করবেন কি না? জানতে চাইলে সালওয়া বলেন, অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা সেটা তো আমাকে করতেই হবে। এর আগে গত বছরের নভেম্বরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে যান সালওয়া।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



