চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।
বুধবার (৮ জুন) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা।
এসময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘কারখানায় শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত কর’, ‘কারখানায় শ্রমিক মরে, মালিক পক্ষ কি করে’, ‘বি এম ডিপোর মালিককে অবিলম্বে গ্রেফতার করো’, ‘নিহতদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে’, ‘সীতাকুণ্ডের শ্রমিক হত্যার বিচার চাই’, ‘দূর্ঘটনার নামে হত্যাকান্ড বন্ধ কর করতে হবে’, ইত্যাদি লেখা বিভিন্ন স্লোগান দেখা যায়।
মানববন্ধনে ছাত্র ফন্টের সাধারণ সম্পাদক তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির কমিটি সদস্য সামিউল এহসান শাফিন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা এটিই প্রথম নয়। কারখানার মালিক পক্ষের অব্যবস্থাপনাই এর পেছনে দায়ী। শ্রমিকদের সুরক্ষার বিষয়টি মালিকদের মাথায় থাকেনা। সীতাকুণ্ডের অগ্নিকান্ডের ঘটনায় জড়িত মালিককে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনা নিহত পরিবার সরকারীভাবে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



