ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি এ খাম ও স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেন, বঙ্গভবন প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি মাসের ১৫-২১ জুন পর্যন্ত সারা দেশে এ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। শুমারি কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সংশ্লিষ্ট সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



