সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘পূবালী ব্যাংক লিমিটেড’। প্রতিষ্ঠানটি তাদের একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (কম্পিউটার)/ প্রিন্সিপাল অফিসার (কম্পিউটার) পদে ৪ জন, সফটওয়্যার ডেভেলপার, সিনিয়র অফিসার (কম্পিউটার)/ অফিসার (কম্পিউটার) পদে ৬৫ জন, ইউআই/ ইউএক্স ডিজাইনার, সিনিয়র অফিসার (কম্পিউটার) পদে ৪ জন।
এ ছাড়াও টেকনিক্যাল রাইটার, সিনিয়র অফিসার (কম্পিউটার) পদের ৪ জন, ডাটা অ্যানালিস্ট, সিনিয়র অফিসার (কম্পিউটার) পদে ৪ জন লোক নেবে ব্যাংকটি।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে পূবালী ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট থেকে। অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে https://www.pubalibangla.com/career.asp।
বেতন ও সুযোগ-সুবিধা : পদ অনুসারে নির্ধারিত বেতন প্রদান করা হবে। সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ সময় : ৩০ জুন, ২০২২
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



