ঢাকাই সিনেমায় অগ্নিকন্যা হিসেবে খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। প্রথম সিনেমা দিয়ে তিনি নিজের অভিনয় দক্ষতায় হয়ে ওঠেন এদেশের নির্ভরযোগ্য নায়িকা। অভিনয়ের শুরুতেই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে পর্দায় পা রেখেছিলেন। তারপর একের পর সিনেমায় নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন। ভারতে নিজের বিপরীতে কলকাতার অভিনেতা অঙ্কুশের সঙ্গে অভিনয় করেছেন। জনপ্রিয়তা কুড়িয়েছেন এপার ও ওপার দুই বাংলাতেই।
তবে মাঝে বিয়ে-বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ে নিয়েও আলোচনায় ছিলেন তিনি। বিরতি দেন অভিনয় থেকেও। দ্বিতীয় বিয়ের পর স্বামীকে নিয়ে ওমরাহ পালন করেন তিনি। ফিরে এসে সবশেষ ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর আবারো বিরতি। দুই মাসের বেশি সময় পর বিরতি ভেঙে আবারও সিনেমায় ফিরলেন তিনি।
অভিনয় করলেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ছবিতে। সিনেমাটির কাজ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সম্পাদনার আগে তাই আবারও ডাক পড়লো নায়িকার।
এ চলচ্চিত্রে মাহির বিপরীতে আছেন নবাগত শান্ত খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে। মাহি ‘বুবুজান’ ছাড়াও কাজ করছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমায়। এখানে তার সহকর্মী ডিএ তায়েব। এ ছবিটিরও কিছু দৃশ্যধারণ বাকি আছে। অন্যদিকে, এই চিত্রনায়িকা ব্যস্ত তার সংসার ও রেস্তোরা নিয়ে। ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
২০১৩ সালে মাহীর পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে, এরপরেই অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা: দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



