বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেনের ২৬৫ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেছে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে একলাখ ৮ হাজার ৫২০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৯ জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত ঈশ্বরদী থেকে দুই জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়েছে।
আন্তঃনগর ট্রেন চারটি হলো- রাজশাহী-ঢাকা-রাজশাহীগামী ৭৬০ ও ৭৫৯ নম্বর আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনাগামী ৭২৫ ও ৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের ডিসিও নাসির উদ্দিনের নেতৃত্বে রেলওয়ে ভ্রাম্যমাণ পরিক্ষক আব্দুল মাবুদ, আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গোলাম কিবরিয়া, আসাদুজ্জামান আসাদ, জয়ন্ত সিনহা, হাসিবুর রহমানসহ ট্রেন পরিচালক (গার্ড) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের ডিসিও নাসির উদ্দিন জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে অনেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান। দু’টি আন্তঃনগর ট্রেনে সামাজিক দূরত্ব ছাড়া বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে বিনা টিকিটে অনেকে ট্রেনে চড়ে নিজেদের গন্তব্যস্থলে যেতে চান। যেটা মটেও কাম্য নয়।
ঢাকা থেকে যাওয়া-আসা রাজশাহী ও খুলনাগামী (আপ-ডাউন) দুই জোড়া ট্রেনে আকস্মিকভাবে অভিযান চালিয়ে ২৬৫ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৮ হাজার ৫২০ টাকা রাজস্ব আয় হয়েছে। ভাড়া বাবদ ৬১ হাজার ৫২০ টাকা এবং জরিমানা ৪৭ হাজার জরিমানা বাবদ রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়া অন্যান্য যাত্রীবাহী ট্রেনে অভিযান অব্যাহত রয়েছে। যা চলমান থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



