বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, বার্লিন মহানগর বিএনপির সভাপতি জসিম সিকদার, জার্মান যুব দল সভাপতি আনহার মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন নানা, আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খান মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় ও একদলীয় শাসন থেকে দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ সব মরহুম নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



