শনিবার (০৪ জুন) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি থানা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী মিয়ার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগসহ ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাতিলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মুছব্বির,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,ইয়াকুব আলী,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শাহ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সিরাজুল হক,রুপক চন্দ্র দাশ, সাধারণ ফারুকুজ্জামান রানা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকারীরা দোসররা এখনো সক্রিয় রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে তারা দেশকে নতুন পাকিস্তান করতে চায়।
বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ১৪ বছর আওয়ামী লীগ সরকার দেশকে বিশ্ব মানচিত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দেশ উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এসব উন্নয়ন সেই পচাত্তরের প্রেতাত্মারা সহ্য করতে পারছেনা। তাই তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চাচ্ছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যেতে চায়।
বক্তারা আরো বলেন, সিলেট-৪ আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ থেকে বিএনপির সকল নৈরাজ্যের প্রতিবাদ যাত্রা শুরু হলো। কোম্পানীগঞ্জের এই প্রতিবাদের ঢেউ হাওয়া ভবনে গিয়ে আঘাত হানবে। এই ঢেউ বিএনপি জামায়াতের সকল্য নৈরাজ্যকে নস্যাত করে ছাড়বে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিম,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন,সাধারণ সম্পাদক মতিউর রহমান,দপ্তর সম্পাদক আব্দুল আলীম,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল ছালাম,পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী,তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আমিরুল হক, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রিপন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া,কোষাধ্যক্ষ ফারুক আহমদ, উপজেলা যুবলীগের সদস্য জুয়েল আহমদ, তোফাজ্জল হোসেন,তজব আলী,জাফর দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ আহমদ, শের তারিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ পূর্ব ইসলামপুর শাখা যুব লীগের সভাপতি আলীম উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল মতিন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বশির,রণিখাই যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুছ,উপজেলা যুবলীগ নেতা বিধান দাস, তেলিখাল ইউনিয়ন যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, তেলিখাল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন,উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার দেওয়ান,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর আলী,তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোবেল আহমদ, দপ্তর সম্পাদক ইসফার ইসলাম রিফাত,দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাচ্চা মিয়া,সহ সভাপতি শাহ আলম স্বাধীন,ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজ কুমার দাস প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



