প্রবাসে কাজের পাশাপাশি শরীর চর্চা ও সুস্থ্য বিনোদনের লক্ষে গঠিত বাহরাইনে প্রবাসী বাংলা ফুটবল ক্লাব জিদহাফস এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি মো. রায়হান আহমেদ এর সভাপতিত্বে ও ইমরান আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি ‘র সহ সভাপতি মো. সোনাম লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বকুল সুত্রধর, সানফ্লাওয়ার ফুটবল ক্লাবের সভাপতি শাহ আলম আহমেদ, দিদার হোসেন দিলদার, মুজিবুর রহমান, জুয়েল আহমদ সহ বাহরাইনের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও ফুটবল খেলা প্রেমী প্রবাসীগণ।
এসময় প্রবাসী বাংলা ফুটবল ক্লাব জিদহাফস এবং আখালুকি এফসি’র মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলা ফুটবল ক্লাব জিদহাফস ২-১ গোলে জয় লাভ করে। ২ গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন প্রবাসী বাংলা ফুটবল ক্লাব জিদহাফস এর সুমন আহমেদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



