ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র হিসেবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি কেন্দ্রে শুরু হয়েছে এ পরীক্ষা।
শনিবার (৪ জুন) বেলা ১১টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষা ভবন ‘এ’, শিক্ষা ভবন ‘ডি’ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবনে এ পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিচ্ছেন ৯৩৮ জন শিক্ষার্থী।
এ বিষয়ে নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের ‘খ’ ইউনিটের সভাপতি অধ্যাপক দিলারা রহমান।
তিনি বলেন, বৃষ্টি ছাড়া অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে এদিন বেলা ১১টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষা ভবন বি এবং ই’তে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩০৮ জন অর্থাৎ ৯৭ শতাংশ। অনুপস্থিত ১১ জন অর্থাৎ ৩ শতাংশ।
এছাড়া আগামী শুক্রবার (১০ জুন) ‘ক’ ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ‘ঘ’ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং শুক্রবার (১৭ জুন) ‘চ’ ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশ নেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



