মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্যাংক লরীর সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও শিশু সন্তানসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রোববার (১৮ জুলাই) পৌনে ১ টার দিকে
শাহজীবাজার এলাকার উত্তরসুর ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা তেলবাহী ট্যাংকলরী (ময়মনসিংহ – ঢ- ১১-০০১৩) শ্রীমঙ্গল থেকে সাতহাঁওগামী সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার থ- ১২- ৭২৩১) মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী নারৃি শিশুসহ ঘটনান্থলে নিহত হন। আহত হন আরো দুইজন।
নিহতরা হলেন, উপজেলার ভূঁজপুরের হোসেন মিয়ার স্ত্রী আকলিমা বেগম(৩০) ও তার শিশু সন্তান মোজাহিদ মিয়া(০৫)। গুরুতর আহত অন্য দুইজন হলেন উদনারপারের নুরুজ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম(৪০) ও সাতগাঁও এর আব্দুর রহমানের পুত্র আব্দুল হাই(২৭)।
ঘটনার পর পরই শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শিশু মোজাহিদ মিয়ার অবস্থা গুরুতর আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পতিমধ্যে তার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আকলিমা বেগম মৌলভীবাজার সদর হাসপাতালে বেলা আড়াই টার দিকে মারা যান।
অন্য দুই জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুইট তাদের আওতায় নিয়ে এসেছেন। তেলবাহী ট্যাংক লরীর চালক ও হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ময়না তদন্তেরপর মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



