সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও মহাসিং নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কোনা জাল জব্দ করা হয়েছে৷
বুধবার (১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে হাওরের মাছের বংশ নিধনকারী আনুমানিক ৪ হাজার মিটার কোনা জাল জব্দ করা হয়। পরে সদরপুর ব্রীজের পাড়ে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ আরও অনেকে৷
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, দেখার হাওর ও মহাসিং নদীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ কোনা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



