সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হল, সোহান (৬) ও আফরোজা (৪)। মারা যাওয়া শিশু সোহান দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে এবং আফরোজা একই ইউনিয়নের বাশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়ির আঙিনায় দুই শিশু খেলা করছিল। হঠাৎ পরিবারের লোকজন দেখেন ঐ দুই শিশু আর আঙিনায় নেই। পরে দুই শিশুকে অনেক খোজাখুজি করে বাড়ির পূর্ব দিকের পুকুরে শিশু দুইটির ভাসমান মৃতদেহ দেখতে পান।
দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশু তারা সম্পর্কে মাতাতো ভাই বোন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



