ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে জেগেছে আশার আলো। সিনেমা মুক্তিতে সাহসী হচ্ছেন প্রযোজকরা। গত ঈদুল ফিতরে ৪ সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমার মাধ্যমে কিছুটা হলেও দর্শক হলমুখী হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র শংশ্নিষ্টরা। করোনার কারণে এতদিন সিনেমামুক্তি আটকে ছিল। নির্মাতারা এখন অনেকই চাইছেন তাদের সিনেমাগুলো এই সুসময়ে আলোর মুখ দেখুক। সেই ধারাবাহিকতায় আগামী জুন মাসে ৮ টি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এগুলো হলো ‘ভাইয়ারে’,’আগামীকাল’,’বিক্ষোভ’,’হৃদয় মাঝারে তুমি’,’অমানুষ’,’তালাশ’, ‘৭১ এর এক খন্ড ইতিহাস’ ও ‘অবাস্তব ভালোবাসা’।
৩ জুন প্রথম শুক্রবার মুক্তির জন্য প্রযোজক সমিতিতে আবেদন করেছে রকিবুল আলম রকিব পরিচালিত ‘ভাইয়ারে’ ও অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’। ‘ভাইয়ারে সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, এলিনা শাম্মি, সিমান্ত আহমেদ, মিঠু শবনম পারভিন পীরজাদা হারুন, সুজন রাজাসহ অনেকেই। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘ আগামীকাল’ সিনেমায় অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদ, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী ও সাবেরি আলম প্রমুখ।
আগামীকাল সিনেমার অভিনেতা ইমন বলেন, ‘করোনার পর আমরা হতাশায় ভূগছিলাম। ছবি নাই, সব হল বন্ধ যাবে- এরকম নানা অনিশ্চয়তা কেটেছে। এখন আর সেই অবস্থা নেই। ছবি মুক্তি পেতে শুরু করেছে। করোনার কারণে সবাইকে ঘরবন্দী থাকতে হয়েছে দীর্ঘদিন। দুই বছর মনের মধ্য যে কষ্ট ছিল তা এখন দূর হয়েছে। দর্শক হল মুখী হচ্ছে। এখন থেকে প্রতি সপ্তাহে নতুন ছবি আসবে। দর্শক হলে ভীড় করবে। কত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। ৩ জুন আমার অভিনীত ‘আগামীকাল’ ছবিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রন জানাচ্ছি। আশা করছি কেউ নিরাশ হবেন না। ‘
১০ জুন মুক্তির জন্য আবেদন করেছে ‘হৃদয় মাঝারে তুমি’ও শামীম আহদে রনি পরিচালিত ‘বিক্ষোভ’। সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমায় কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। মোস্তফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় মাঝারে তুমি’ সিনেমাটির জন্য। এ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদখ্যাত নায়িকা আইরিনকে।
এ ছাড়া ১৭ জুন মুক্তির জন্য আবেদন করেছে ‘অমানুষ’ ও ‘তালাশ’ সিনেমা দুটি। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় প্রথমবারের মতো চলচ্চিত্র নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন রাফিয়াত রশিদ মিথিলা।
এতে তার বিপরীতে থাকছেন নিরব। এ ছাড়া এই ছবিতে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।
সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি ও আজাদ আদরসহ আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এর কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান।
২৪ জুন মুক্তির তালিকায় রয়েছে মিজানুর রহমান শামীমের ‘অবাস্তব ভালোবাসা’ ও ‘৭১ এর এক খন্ড ইতিহাস’। কাজল কুমার পরিচালিত ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমায় অভিনয় জয় চৌধুরী ও নবাগত মাহিয়ান চৌধুরী,কাজী হায়াত, মিজু আহমেদ, ইলিয়াস কোবরা, রেহেনা জলি, রেবেকা শিউলি, বিপাশা কবির, তানিন, সাংকু পাঞ্চা, শাহীন প্রমুখ।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সৌমেন রায় বাবু সমকালকে বলেন, ‘ গত আড়াই বছরে
মহামারীর প্রভাবে এক মাসে এতগুলো সিনেমা মুক্তির জন্য আবেদেন পায়নি। গেল রোজার ঈদের পর ছবি মুক্তি নিয়ে প্রযোজকদের তোড়জোড় বেছেছে। আমাদের এখানে সিনেমা মুক্তির তালিকায় আগামী জুনে এখন পর্যন্ত ৮ টি ছবির মুক্তির আবেদন পড়েছে। শেষ মুর্হুর্তে এ তালিকা থেকে হয়তো একটি দুটি ছবি না আসতে পারে। জুনের প্রথম সপ্তাহে সব চুড়ান্ত হবে বলে আশা করছি। ‘
সিনেমা মুক্তি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহামান সোহান বলেন, ‘বেড়েছে সিনেমা মুক্তি। তৈরী হচ্ছে নতুন নতুন সিনেমা। এটি চলচ্চিত্রের জন্য সুবাতাস। এভাবে যদি মুক্তি পেতে থাকে তাহলেও একসময় ছবি হাতে বেশী থাকবে না। তাই বেশী বেশী করে ছবি নির্মাণ করতে হবে। আবার সিনেমা হলেরও প্রয়োজন আছে। আমাদের মানসম্পন্ন হল উপযোগী ছবি নির্মাণ করতে হবে। এখনও সে মানের ছবি কিন্তু আসছে না। ‘রেহানা মরিয়ম নূর’ এর মতো ছবি দিয়ে আমরা হল টিকাতে পারবো না। এগুলো হলের ছবি নয়। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘বিশ্বসুন্দরী’র ‘পাপপুণ্য’ মতো ছবি বানাতে হবে। দর্শক হলে যাওয়ার জন্য আগ্রহী। গত ঈদের সিনেমাগুলো এরই প্রমান। সবগুলো হল আবারও চালু হবে। চলচ্চিত্রশিল্প ঘুরে দাড়াবে- এ প্রত্যাশা করছি।
মধুমিতা সিনেমাহলের কর্নধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন,’ সিনেমা সিনেমার মতো হতে হবে। নামকায়াস্তে সিনেমা মুক্তি পেলে আবারও হল বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম। সেখানে সাদা কালো ছবিও ১৫ কোটি টাকা ব্যাবসা করেছে। প্রতিটি হলই হাউসফুল। আমার মধুমিতা সিনেমাহলে হলে ‘পাপপূন্য’র মতো ছবিও চলছে না। বুঝুন আমাদের চলচ্চিত্রের কী অবস্থা!
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



