সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওর থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মে) রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামদপুর গ্রাম সংলগ্ন চাতল হাওর থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করা হয়।
ওইদিন বিকেলে এলাকার লোকজন হাওরে লাশ দেখে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেলকে অবহিত করেন। পরে খবর পেয়ে জাউয়া তদন্তকেন্দ্রের ইনিচার্জ মিজানুর রহমান ও এসআই সুজন মিয়া রাতেই গলিত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চত করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



