শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষকদের তিনদিনব্যাপী শিক্ষা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় আইকিউএসির মিলনায়তনে Outcome Based Education(OBE): Teaching and Learning Outcome Assessment Methods -শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন এবং সুশাসনে দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে এ বিশ্ববিদ্যালয় অনন্য অবস্থানে রয়েছে। তবে এতে আত্মতৃপ্ত হয়ে থেমে গেলে চলবে না। আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষকদেরকে সিলেবাস নির্ভর শিক্ষাদান থেকে বেরিয়ে কারিকুলাম ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করতে হবে। যাতে শিক্ষার্থীরা পাঠদানের মূল্যায়ন করতে পারে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা কর্মক্ষেত্রের সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারে। আমাদের সকল কার্যক্রমের লক্ষ্য হবে শিক্ষার্থীদের উন্নতি ও কল্যান সাধন করা। অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ফরেস্ট্রি ইনভারমেন্টাল সাইন্ট বিভাগের অধ্যাপক ড. নারায়ন সাহা এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুল হাকিম প্রমুখ। উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ১ম সেমিস্টারে কোর্সপ্রাপ্ত শতাধিক শিক্ষক তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



