শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ এর ৩০৪ নং রুমে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান খান মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা,অধ্যাপক ড. আব্দুর রহিম, অধ্যাপক ড. আশ্রাফুল করিম, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, অধ্যাপক ড. মো. জফির উদ্দিন, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জয় বিক্রম, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, সভাপতি আতাউর রহমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওমর ফারুকসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



