পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশের ৪৩ জন কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে চিঠি পাঠাতে হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



