সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে নতুন সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভিন্নভিন্ন বিভাগের ছয় শিক্ষক। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁরা এ পদে বহাল থাকবেন।
মঙ্গলবার(৩১শে মে) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন, জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হযরত আলী, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার দাশ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, জিইবি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ মাহমুদ, স্থাপত্যবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার ও এফইটি বিভাগের প্রভাষক মাহাবুব আলম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
নতুনসিলেট২৪/এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



