শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বুধবার (১ জুন) থেকে। ছুটি চলবে বৃহস্পতিবার (৯ জুন) পর্যন্ত।
তবে ১০ ও ১১ মে শুক্রবার এবং শনিবার হওয়ার মোট ১১ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি ক্যাম্পাস।
মঙ্গলবার (৩১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী বুধবার (১ জুন) থেকে বৃহস্পতিবার (৯ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



