সিলেটের নির্মাণাধীন ভবন থেকে সেলিম উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের নিহতের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সেলিম আহমদ ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের বাড়ির পাশের একটি ভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি আত্মহত্যা, নাকি অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



