ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।
রোববার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ,সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফারহান রুবেল, সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী,রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম ও ফজলুল হক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি রেজাউল হক সিজার,লোক প্রশাসন বিভাগের সহ সভাপতি ইমামুল হোসেন হৃদয়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, শামীম রানা, মো. মোস্তফা সাজ্জন, এস এম সবুজ মিয়াসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



