সিলেটের গোলাপগঞ্জে আয়েশা সিদ্দিকা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গোটারগাঁও নিজ বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আয়েশা সিদ্দিকা গোটারগাঁও গ্রামের প্রবাসী আব্দুল আহাদের মেয়ে এবং স্থানীয় মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে নিজ শয়ন কক্ষের প্রবেশ করে আয়েশা। এরপর সিলিং ফ্যানের লোহার রডের সঙ্গে ওড়না পেঁছানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তারা তাৎক্ষণিক তার নিথর দেহ নিচে নামান। পরে ঘটনাটি থানা পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) পার্থ সারথি দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর সত্যতা বুঝা যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



