শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশনের (বাপসা) আয়োজনে Entreprenureship and Innovation শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গতানুগতিক চাকুরীর চিন্তাধারা থেকে বের হয়ে এসে নিজ কর্মগুনে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। একজন সফল উদ্যোক্তা দেশের বেকারত্ব দূর করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে অনন্য ভূমিকা পালন করে । এই আয়োজন নতুন উদ্যোগ ও উদ্যোক্তা তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বাপসার সভাপতি অধ্যাপক ড. রুমেল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ড . মোহাম্মদ বেলাল উদ্দীন, সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা, বাপসার ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান জিসান প্রমুখ। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



