ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান,সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ,সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক ফারহান রুবেল,সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী,রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন,সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সমাজ বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম ও ফজলুল হক, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি রেজাউল হক সিজার,লোক প্রশাসন বিভাগের সহ সভাপতি ইমামুল হোসেন হৃদয়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, শামীম রানা,মো. মোস্তফা সাজ্জন, এস এম সবুজ মিয়া, সহ শাবিপ্রবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



