বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বির্তক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস)।এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ।
গত ২৭ ও ২৮ মে দুইদিনব্যাপি এ বির্তক প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস, চট্টগ্রাম অঞ্চল এর পরিচালক মুফিদুল আলম প্রমুখ। প্রতিযোগিতায় ‘এসইউডিএস’র প্রতিযোগি হিসাবে ছিলেন নাহিদ হাসান নায়েম, মেহরাব সাদাত ও সুমিত কর্মকার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



