হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।
তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তবে কী কারণে এই আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন রাফি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



