ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস অভিমুখী শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ এর সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রদল কর্মীরা আতঙ্কিত হয়ে সুপ্রিমকোর্টে আশ্রয় নিলে ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সুপ্রিমকোর্টে ছাত্রদল কর্মীদের উপর হামলা চালায় তারই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ মে) দুপুর ২টায় মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে বন্দরবাজার পয়েন্টে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ছাত্রদল নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



