সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা থেকে ইয়াবার বিশাল চালান জব্দ করেছে র্যাব-৯।
এসময় এক ইয়াবা কারবারীকেও গ্রেফতার করা হয়েছে। তার নাম কমরুল হক (৪৮)। তিনি জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল এলাকার মৃত আব্দুন নুরের ছেলে।
শুক্রবার বিকেলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে অভিযান চালিয়ে দেওয়ানেরচক গ্রাম থেকে কমরুলকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে ২ হাজার ৪শ’ ১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমরুল ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানায় র্যাব।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



