পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর লকডাউন শিথিল করায় যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে এক সপ্তাহ ফ্লাইট চালু রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আগামি পরশু তথা বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পরবর্তী বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে।
বাংলাদেশ বিমানের উপ মহা ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষিরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়- দৈনিক ঢাকা হতে চট্টগ্রামে ০৩ টি, সৈয়দপুরে ০৩ টি, কক্সবাজারে ০২ টি, যশোরে ০২টি, সিলেটে ০২ টি, রাজশাহীতে ০১টি এবং বরিশালে ০১ টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
যাত্রীসাধারন বিমানের যেকোন সেলস্ অফিস,অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েব সাইট, মোবাইল এপসে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা AMEX কার্ড এর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
বিস্তারিত তথ্য জানতে বিমান ওয়েব সাইট: www.biman-airlines.com দেখুন অথবা কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



