জাতীয়তাবাদী যুবদলের আট সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়। শুক্রবার দুপুরে বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত কমিটিতে টুকু্ সাধারণ সম্পাদক এবং মোনায়েম মুন্না সহ-সভাপতি ছিলেন।
আংশিক আট সদস্যের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির অন্যদের মধ্যে মামুন হাসানকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সহ-সভাপতি এবং সহ-সভাপতি পদ মর্যাদায় কামরুজ্জামান দুলালকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নতুন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম মিল্টন ও গোলাম মওলা শাহীনকে মনোনয়ন দেয়া হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক পদে ইসহাক সরকারকে নির্বাচিত করা হয়।
২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন হয়েছিলো। ওই কমিটির মেয়াদ শেয়ের প্রায় তিনবছর পর ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়েছিলো, পরে আর পূর্ণাঙ্গ কমিটি করতে পারেন নিরব-টুকু কমিটি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



