একদিনের ব্যবধানে এবার সিলেট মুরারী চাঁদ কলেজের (এমসি কলেজ) আরেক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) দুপুরে সিলেট সদরের গোয়াবাড়ি সি-ব্লকের মোহনা আবাসিক এলাকার ২২নং বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সৌরভ দাস (২২) সিলেট এমসি কলেজের সমাজ বিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কোরনালা গ্রামের মন মোহন দাসের ছেলে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই বাসায় মেসে থাকতেন সৌরভ দাস। সকালে পাশ্ববর্তী কক্ষের লোকজন তাকে ডাকাডাকি করলেও সাড়া শব্দ না পেয়ে বাসার মালিককে জানান। বাসার মালিক জালালাবাদ থানায় খবরটি জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ পৌনে ১টায় পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এদিকে, বুধবার (২৫ মে) দুপুরে এমসি কলেজ ছাত্রী নিবাস থেকে স্মৃতি রানী দাস (২০) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হোস্টেলের চার তলার ৪০৩ নং কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্মৃতি রানী দাস (২০) এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে। স্মৃতি রানী দাস হোস্টেলের ৩য় তলার ৩০৭ নং কক্ষে থাকতেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



