মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) বিকেলে পৌরসভার বারইগ্রাম রেল কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহেদ উল্লাহ পাটোয়ারী বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৫ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই (উপপরিদর্শক) মো.নজরুল ইসলামের নেতৃত্বে এসআই জাহেদ আহমেদ, এসআই হারুন অর রশিদ, এএসআই হালিম, এএসআই উস্তার মিয়া বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনি এলাকায় অভিযান চালান। এসময় তারা ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেপ্তার করেন।
বড়লেখা থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, মাদককারবারি সাহেদ উল্লাহ পাটোয়ারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



