সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ আকলিমা বেগম হত্যা মামলায় নিহতের স্বামী সেবুল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ভূঁইয়া এ রায় প্রদান করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আরো ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডিত সেবুল আহমদ (২২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাদেপাশা কুলুমছড়ার পাড়ের ফারুক আহমদের ছেলে। তিনি বর্তমানে পলতাক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ মার্চ সকালে ভাত দিতে দেরি করায় স্ত্রীকে ধাওয়া করে বাড়ির পাশ্ববর্তী স্থানে নিয়ে মাথায় সাবল দিয়ে আঘাত করে সেবুল মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী আকলিমা বেগম (২০)। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় ওইদিন রাতে গোয়াইনঘাট থানায় হত্যা মেয়ের জামাতাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের বাবা জৈন উদ্দিন।
তদন্ত শেষে একই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র (নং-৬৬) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
মামলাটি অত্র আদালতে ১১৬৮/১৩ মূলে রেকর্ডের পর ২০১৪ সালের ২৯ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়। মামলায় ১৪ জন সাক্ষির ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের এপিপি এসএম পারভীন বেগম এবং আসামির নিযুক্ত আইনজীবী না থাকায় রাষ্ট্রকর্তৃক নিযুক্ত ছিলেন আইনজীবী ফারজানা আহমদ চৌধুরী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



